সরকারি কর্মচারীদের গণমাধ্যমে কথা বলতে নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গ সরকারের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সরকারি কর্মচারীদের গণমাধ্যমে কথা বলতে নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গ সরকারের

রাজ্য সরকারি কর্মীদের পূর্ব অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলা ও গণমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার।

বুধবার (২০ মে) প্রকাশিত একটি নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গের পুলিশ সার্ভিস ও যে সব কর্মচারীরা পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন ও সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলিতে কর্মরত আছেন, তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সরকারের থেকে অনুমতি নিতে হবে।

বিজ্ঞাপন

ওই নির্দেশিকায় বলা হয়েছে, সংবাদমাধ্যমে সরকারের কোনও নীতির নেতিবাচক সমালোচনা করতে পারবেন না কর্মচারীরা।

যদিও এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

অনেকে বলেছেন, গত সরকারের দুর্নীতির একাধিক অভিযোগ উঠে এসেছিল সরকারি কর্মচারীদের তরফেই। ফলে এই নির্দেশিকা মতপ্রকাশের অধিকারের পরিপন্থী হতে পারে।

যদিও বিজেপির পার্টির ঘনিষ্ট মহলের ব্যক্তিরা জানিয়েছেন, এই নিয়ম নতুন নয়, ১৯৭৬ সাল থেকেই সরকারি কর্মচারীদের জন্য এই নিয়ম চালু আছে। গত সরকার এই নিয়মটি কঠোরভাবে বলবৎ করেনি।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন