ইরাকে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

ইরাকে ৬ ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ইরনা

ইরাকে দায়েশের (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীতে সদস্যপদ থাকার দায়ে ছয় ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি ফৌজদারি আদালত। এ রায়ের মধ্য দিয়ে একই মামলায় দণ্ডিত ফরাসি নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বুধবার এক শুনানিতে বাগদাদের কারখ ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন। শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী এবং বাগদাদে অবস্থিত ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে আল-সুমারিয়া নিউজের প্রতিবেদনে জানানো হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ছয় ফরাসি নাগরিকের মধ্যে ছিলেন, যারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হয়েছিলেন।

ইরাকের ২০০৫ সালের ১৩ নম্বর সন্ত্রাসবিরোধী আইনের ৪ নম্বর ধারার ১ উপধারা এবং ২ নম্বর ধারার ১ ও ৩ উপধারা অনুযায়ী তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: ইরনা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন