কেন পাকিস্তানকে বিশ্বাস করছে যুক্তরাষ্ট্র ও ইরান

আমার দেশ অনলাইন

কেন পাকিস্তানকে বিশ্বাস করছে যুক্তরাষ্ট্র ও ইরান

কোনো সংঘাতে মধ্যস্থতাকারী হতে হলে একটি দেশকে উভয় পক্ষের আস্থাভাজন হতে হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্কের কারণে ইরান তার আরব প্রতিবেশীদের আর বিশ্বাস করে না। আবার যুক্তরাষ্ট্র-ইসরাইল বিমান হামলার প্রতিশোধ হিসেবে তেহরান উপসাগরীয় দেশগুলোতে বোমা হামলাও চালিয়েছে।

পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে এবং দুই দেশের মধ্যে একটি ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান, যার ইঙ্গিত পাওয়া যায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচির পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে ‘প্রিয় ভাই’ হিসেবে উল্লেখ করার মাধ্যমে। এছাড়াও, ফিলিস্তিন সমস্যার কারণে ইসরাইলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এটিও আরেকটি কারণ যার জন্য তেহরান পাকিস্তানকে বিশ্বাস করে।

বিজ্ঞাপন

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক গত বছরের তুলনায় উন্নত হয়েছে। ইসলামাবাদ ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দিয়েছে, যার লক্ষ্য গাজায় শান্তি নিশ্চিত করা। ট্রাম্প ইতোমধ্যেই পাকিস্তানি সেনাপ্রধান মুনিরকে তার ‘প্রিয় ফিল্ড মার্শাল’ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিরক্ষা প্রতিষ্ঠানে মুনিরের গভীর যোগাযোগ রয়েছে, যা এই ধরনের আলোচনায় পাকিস্তানকে একটি বাড়তি সুবিধা দেয়।

এর পাশাপাশি, অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে, যা দেশটিকে সংঘাত থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে সবাইকে সঙ্গে নিয়ে চলার সুযোগ করে দেয়।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন