ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮
ছবি: আল জাজিরা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৪ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর আসন্ন ‘ব্যাপক’ হামলার বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পর এ আক্রমণ চালানো হলো।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, বৃহস্পতিবার রাতে ও ভোরে শহরজুড়ে ৩০টির বেশে স্থানে চালানো হামলায় আটজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে লেখেন, এ ঘটনায় আরো ৩৪ জন আহত হয়েছে।

ক্লিচকো এর আগে বলেছিলেন, কিয়েভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের শিকার হচ্ছে।

তিনি আরো জানান, হামলায় ক্ষতিগ্রস্ত একটি নয়তলা আবাসিক ভবনে লোকজন আটকা পড়েছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন