ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যে ব্যাপক বিক্ষোভ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যে ব্যাপক বিক্ষোভ

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেছেন শত শত মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেন তারা। ইসরাইলকে সমর্থন দেওয়া বন্ধ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।

গ্রেটার ম্যানচেস্টারের ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’ কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পতাকা বহন করছেন এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে স্লোগান দিতে দিতে ম্যানচেস্টারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তারা ‘ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাও’ লেখা একটি বড় ব্যানার বহন করেন।

বিজ্ঞাপন

এদিকে, পশ্চিম তীর ও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯৫১ জন নিহত এবং ২ হাজার ৯৮৪ জন আহত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন