আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণ, বেশ কয়েকজন হতাহত

আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণ, বেশ কয়েকজন হতাহত
ফাইল ছবি

আফগানিস্তানের কুনার অঞ্চলে একটি স্কুলে বিস্ফোরণের ঘটন ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

শনিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আলজাজিরাকে একথা জানিয়েছেন আফগান সরকারের এক কর্মকর্তা।

বিজ্ঞাপন

কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, শনিবার সকাল ১০টার দিকে প্রদেশের ‘আন্দার সের’ এলাকায় একটি স্কুলে এই বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে।

তিনি জানান, পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত কুনার প্রদেশ থেকে তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে হ্যান্ড গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনেরও বেশি শিশু আহত হয়েছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...