ইয়েমেনের ছয়টিরও বেশি গভর্নরেটে শুক্রবার রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। রাজধানী সানায় তাহরির এলাকায় একটি গ্যাস স্টেশনে হামলায় ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় আশপাশের কয়েকটি বাড়িঘর ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
হুথিদের দাবি, সানায় চালানো দ্বিতীয় বিমান হামলায় একটি বাড়িতে আঘাত হানলে এক ব্যক্তি ও তার স্ত্রী নিহত হন।
রাজধানীর উপকণ্ঠে বানি মাতার জেলাতেও একটি গ্যাস স্টেশনে হামলা চালানো হয়। এছাড়া ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর তাইজেও বিমান হামলা চালানো হয়েছে। গত তিন মাস ধরে সেখানে সংঘর্ষ চলছে।
হুথিদের তথ্যমতে, লোহিত সাগর উপকূলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা শহরে পাঁচটি বিমান হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বিদ্যুৎকেন্দ্র। এসব হামলায় শহরের বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



