আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা, যা বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা, যা বললেন ট্রাম্প

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় ‘আমি খুশি নই’। তবে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজকে ট্রাম্প বলেছিলেন, তার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন টিকবেন না।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘তাকে (ইরানের নতুন নেতা) আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের কাছ থেকে অনুমোদন না পান, তাহলে তিনি বেশিদিন টিকবেন না।’

মোজতবা খামেনির নাম ঘোষণার আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব নির্ধারণকারী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, ‘ইরানের শীর্ষ নেতা এমন একজন হওয়া উচিত যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা করবে না।’

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন