আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমিরাতেই ১৩৭ মিসাইল ও ২০৯ ড্রোন ছুড়েছে ইরান

আমার দেশ অনলাইন

আমিরাতেই ১৩৭ মিসাইল ও ২০৯ ড্রোন ছুড়েছে ইরান
ছবি: সংগৃহীত

শুধু আমিরাতেই ১৩৭ মিসাইল ও ২০৯টি ড্রোন ছুড়েছে ইরান। রোববার মধ্যেপ্রাচ্যের কয়েকটি রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ‘ষষ্ঠ দফার’ হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এই হামলার শিকার হয়েছে আবুধাবি বিমানবন্দরও। একটি হামলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আর তাতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন