ইরাকে তেল পাচার বন্ধ এবং সব ধরনের অস্ত্রের নিয়ন্ত্রণ এককভাবে রাষ্ট্রের হাতে নেওয়ার উদ্যোগে প্রধানমন্ত্রী আল-জাইদির প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরাকের তেল পাচার বন্ধ এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আল-জাইদির ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও শক্তিশালী ইরাক গড়ার প্রচেষ্টাকে আমরা সমর্থন করি, যে দেশ নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিজেই নিতে পারবে।’
এর আগে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সেনা মোতায়েন করেন আল-জাইদি। পাশাপাশি তেল পাচারে ব্যবহারের অভিযোগে কয়েকটি সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দেন তিনি।
ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমানো এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


