আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন

যুক্তরাষ্ট্র স্থল হামলা করলেও ইরানে সরকারপতন ‘অসম্ভাব্য’

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র স্থল হামলা করলেও ইরানে সরকারপতন ‘অসম্ভাব্য’

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বড় ধরনের স্থল সামরিক অভিযান চালানো হলেও ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না-ও হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে।

বিজ্ঞাপন

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল পরিচালিত এই মূল্যায়নে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ‘বড় আকারের’ সামরিক হামলাও ইরানের শাসক সরকারকে অপসারণ করতে পারবে এমন সম্ভাবনা কম।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে—ট্রাম্প প্রশাসনের দেওয়া এমন পূর্বাভাসের বিষয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা মূল্যায়নের বিষয়বস্তু সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু করার এক সপ্তাহের মধ্যেই এই গোয়েন্দা প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। ওই হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভক্ত বিরোধী শক্তিগুলো ক্ষমতা দখল করতে পারবে এমন সম্ভাবনাও খুব কম। সূত্রগুলোর মতে, গোয়েন্দা প্রতিবেদনে এই সম্ভাবনাকে ‘অসম্ভাব্য’ বলে উল্লেখ করা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন