যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে এআই দিয়ে তৈরি কনটেন্টের ব্যবহার বাড়িয়েছেন। এমনকি ইরানের অবকাঠামোয় ভুয়া সামরিক হামলার ভিডিওও প্রকাশ করেছেন তিনি।
ট্রাম্পের এসব ভিডিওকে নিছক ‘মিম’ বা রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে দেখা হবে, নাকি এগুলো মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল—এ প্রশ্ন এখন সামনে এসেছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, এসব ভিডিওর মাধ্যমে তিনি ‘একটি বার্তা পাঠাচ্ছেন’। তবে সেই বার্তার প্রকৃত উদ্দেশ্য কী, তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এআই-নির্মিত ভিডিওগুলো কতটা বাস্তব হুমকির ইঙ্গিত দিচ্ছে আর কতটা প্রচারণার অংশ, তা নিয়ে বাকি বিশ্বকে এখন নিজেরাই বোঝার চেষ্টা করতে হচ্ছে।
বিশেষ করে ইরানের অবকাঠামোয় হামলার ভুয়া ভিডিও প্রকাশের পর ট্রাম্পের এআই কনটেন্ট ব্যবহারের বিষয়টি আরও আলোচনায় এসেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

