বাহুবলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

বাহুবলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

হবিগঞ্জের বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাহুবল-নবীগঞ্জ (হবিগঞ্জ-১) আসনের এমপি ড. রেজা কিবরিয়া।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রকিব ও এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক হাজী সামছুল আলম, আতিক ফারুক চৌধুরী, যুবদল নেতা আব্দুল হাই শিবলু এবং উপজেলা ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন