যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তির সময় এখনো আসেনি: ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তির সময় এখনো আসেনি: ট্রাম্প
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও এখনই কোনো সমঝোতায় যেতে তিনি প্রস্তুত নন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ট্রাম্পের দাবি, ইরান একটি চুক্তি করতে চাইলেও প্রস্তাবিত শর্তগুলো এখনো যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট অনুকূল নয়। তাই এই মুহূর্তে কোনো চুক্তিতে সম্মত হওয়ার পরিকল্পনা নেই বলেও তিনি ইঙ্গিত দেন।

সাক্ষাৎকারে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি নিয়েও কথা বলেন ট্রাম্প। তবে এ নিয়ে উদ্বেগকে তিনি গুরুত্ব দেননি। পাশাপাশি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন