আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে হাইস্কুল আইস হকি ম্যাচে বন্দুক হামলা, নিহত ২

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে হাইস্কুল আইস হকি ম্যাচে বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পাওটাকেট শহরে একটি হাইস্কুল আইস হকি খেলাকে ঘিরে বন্দুক হামলার ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

পাওটাকেট পুলিশপ্রধান টিনা গনকাল্ভস স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, “এটি সম্ভবত পরিকল্পিত হামলা। প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরেই ঘটনাটি ঘটেছে।” তবে সন্দেহভাজন ব্যক্তি বা নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে প্রথম জরুরি ফোনকলটি পাওয়া যায়। হামলার আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সংবাদমাধ্যম প্রভিডেন্স জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও ফুটেজে প্রায় ছয় সেকেন্ডের মধ্যে দ্রুত আনুমানিক ১৩টি গুলির শব্দ শোনা যায়। এরপর প্রায় ১১ সেকেন্ড পর ক্যামেরার বাইরে থেকে আরও একটি গুলির শব্দ পাওয়া যায়।

গুলির শব্দ শোনামাত্র দর্শক ও শিক্ষার্থীরা মেঝেতে শুয়ে পড়েন, নিরাপদ আশ্রয়ের চেষ্টা করেন এবং পরে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন