ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার দ্বিতীয় দিন চলছে। একই সাথে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নিহত। ইরানের প্রেসিডেন্ট এ মৃত্যুকে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন।
সর্বোচ্চ নেতার হত্যার প্রতি শোক প্রকাশ করে এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, খামেনির হত্যাকাণ্ড মুসলিমদের বিরুদ্ধে, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা।
পরিস্থিতি ভয়াবহ সহিংসতার দিকে এগোচ্ছে বলে মনে করেন তিনি এবং এটি মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা বলেও মন্তব্য করেছেন।
তিনি লিখিত শোকবার্তায় বলেছেন যে এ ধরনের হামলা শুধুমাত্র ইরান নয়, পুরো মুসলিম জাতির প্রতি একটি আক্রমণ, এবং এর বিরুদ্ধে প্রতিরোধ জরুরি। খামেনেইয়ের নিহত হওয়া ‘একটি বড় ক্রান্তিকালীন মুহূর্ত’ বলে তিনি উল্লেখ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

