আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান চুক্তি করতে চায়, আমি চাই না: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান চুক্তি করতে চায়, আমি চাই না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ইরান একটি চুক্তি করতে চাইলেও তিনি তাতে আগ্রহী নন।

বিজ্ঞাপন

সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কার্যত ‘ইরানকে মানচিত্র থেকে মুছে দিয়েছে’। ইরানে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন—এমন সমালোচনা নাকচ করে তিনি দাবি করেন, নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই তিনি তাঁর লক্ষ্য পূরণ করেছেন।

ট্রাম্প আরও বলেন, ইরানের নেতৃত্ব কার্যত শেষ হয়ে গেছে এবং দেশটির নৌ ও বিমানবাহিনী ধ্বংস হয়েছে। তাঁর মতে, ইরানের এখন কোনো প্রতিরোধক্ষমতা নেই, তবুও তারা একটি চুক্তি করতে চাইছে, যা তিনি প্রত্যাখ্যান করছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...