মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নিশ্চিত করেছেন যে, যুদ্ধ অন্তত আরও কয়েক সপ্তাহ চলবে। তিনি আগে যেসব মন্তব্য করেছিলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও সেগুলোই পুনর্ব্যক্ত করেছেন এবং সময়সীমা হিসেবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত লক্ষ্য অর্জনের কথা উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন।
ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দ্রুত এবং বিশাল বিজয় অর্জন করেছে এবং চূড়ান্ত বিজয়ের খুব কাছে পৌঁছেছে। আগামী কয়েক সপ্তাহ মার্কিন সেনারা বোমাবর্ষণ অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, `আমরা ইরানকে মধ্যযুগে ফিরিয়ে আনার মতো ধ্বংসাত্মক আঘাত করব।'
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যদি ইরান কোনো চুক্তি না করে, তাহলে দেশের শক্তি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হবে।
এছাড়া হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মিত্র দেশগুলোকে পদক্ষেপ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন, যদিও ন্যাটোকে সরাসরি উল্লেখ করেননি।
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ‘আমরা অনেক কৌশলগত লক্ষ্য ইতিমধ্যে অর্জন করেছি এবং আগামী কয়েক সপ্তাহ আমাদের অভিযান চলতেই থাকবে।’
ট্রাম্প আরও বলেন, ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।
ট্রাম্প এর পরে ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বিশেষ করে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তারা অসাধারণ কাজ করেছে। আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না।’
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

