আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধে আমরা জয়ী হয়েছি: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুদ্ধে আমরা জয়ী হয়েছি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা এই যুদ্ধ জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় রয়েছে।

ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রধান অনুরোধে সম্মত হয়েছে, আর তা হলো কখনোই পারমাণবিক অস্ত্র না রাখা। দুইপক্ষ এখনও আলোচনা করছে। আমি মনে করি আমরা এর অবসান ঘটাতে যাচ্ছি, কিন্তু আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারছি না।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন আনা। তা অর্জিত হয়েছে। ট্রাম্প যুক্তি দেন, এখন তৃতীয় স্তরের নেতারাও ক্ষমতাচ্যুত হয়েছেন- শীর্ষ নেতৃত্ব আর নিয়ন্ত্রণে নেই। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। আমরা এই যুদ্ধ জয়ী হয়েছি। সূত্র: আল জাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন