আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালির কাছে ইরানের সামরিক অবস্থান পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হরমুজ প্রণালির পাশে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করার জন্য সামরিক অভিযান চলছে, এবং সেগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এটি চলবে।”

বেসেন্ট দাবি করেন, এ অভিযান ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

এদিকে, চলমান যুদ্ধ নিয়ে গণমাধ্যমের উপস্থাপনাকে সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কী করছে সে বিষয়ে জনগণের কাছে “সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না”।

তিনি ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফির মন্তব্যও প্রত্যাখ্যান করেন। মারফি অভিযোগ করেছিলেন, ট্রাম্প প্রশাসন “যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছে” এবং “বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে”। এ বিষয়ে বেসেন্ট বলেন, “এটি ভুল। আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...