হরমুজে টোল নিলে ইরানের সঙ্গে চুক্তি অসম্ভব: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজে টোল নিলে ইরানের সঙ্গে চুক্তি অসম্ভব: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোয়, তাহলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য চুক্তি কার্যত অসম্ভব হয়ে পড়বে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে রুবিও জানান, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নতুন টোল ব্যবস্থা চালুর উদ্যোগ আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তিনি ইঙ্গিত দেন, এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক সমঝোতার পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এই অঞ্চলে যেকোনো ধরনের নতুন বিধিনিষেধ বা অতিরিক্ত ব্যয় আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

তবে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য টোল ব্যবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত মন্তব্য এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে রুবিওর বক্তব্যের পর ওয়াশিংটন-তেহরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন