ইরানের সম্পদ ফেরতের বিষয়ে যা জানাল হোয়াইট হাউস

আমার দেশ অনলাইন

ইরানের সম্পদ ফেরতের বিষয়ে যা জানাল হোয়াইট হাউস
ছবি: সংগৃহীত।

ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে—এমন খবর সরাসরি অস্বীকার করেছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানায়, কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে থাকা ইরানের স্থগিত সম্পদ ছাড় দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তথ্যটি একটি জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে প্রকাশ করা হয়েছিল।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এতে করে ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার একটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে গেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন