মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার পর একের পর এক হুমকি দিচ্ছে ইরান। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ‘যেসব আর্থিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট অর্থায়ন করে, তারা বৈধ লক্ষ্যবস্তু।’ তিনি আরো দাবি করেন, ‘মার্কিন ট্রেজারি বন্ড ইরানিদের রক্তে রঞ্জিত। আপনি এগুলো কিনলে, আপনার সদর দপ্তর ও সম্পদের ওপর হামলার ঝুঁকি নিচ্ছেন।’
গালিবাফ আরো বলেন, ইরান এসব বিনিয়োগকারীদের কার্যক্রম নজরদারি করছে এবং এটিই তাদের জন্য “চূড়ান্ত সতর্কবার্তা”।
এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়—তাহলে তেহরান পুরো অঞ্চলের অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন—এমন প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এসব কড়া বার্তা আসছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

