কানাডার টরন্টোতে মঙ্গলবার (১০ মার্চ) ভোরে স্থানীয় সময় প্রায় সাড়ে পাঁচটার দিকে মার্কিন কনস্যুলেটে গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। টেলিভিশনের ছবিতে ভবনের কাচের দরজায় দুটি গুলির ছিদ্র দেখা গেছে। খবর মিডল ইস্ট আইয়ের।
কানাডার পুলিশ সার্ভিস জানায়, গুলির শব্দ শোনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যায়নি। অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে।
তদন্তের স্বার্থে কনস্যুলেটের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরেইল ও ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।
পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে টরোন্টোর বিভিন্ন স্থাপনায় গুলি চালানোর কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে গত সপ্তাহে তিনটি ইহুদি উপাসনালয় এবং ইরান সরকারের সমালোচক এক ইরানি–কানাডীয় ব্যক্তির মালিকানাধীন একটি বক্সিং জিমেও গুলি করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

