বোরহানউদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল

বোরহানউদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল
বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান। ছবি: আমার দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।

এর আগে সকাল ১১টায় বোরহানউদ্দিন বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।

বিজ্ঞাপন

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিটন সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নোমান হাওলাদার। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিফ আসলাম রুবেল। সভায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট আজম কাজী।

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন