যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ বিশ্লেষণ ও কৌশল নির্ধারণে মনোরোগ বিশেষজ্ঞদের অর্ন্তভুক্ত করেছিল ইরান। এমনটি দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ অবসানের লক্ষ্যে চলা আলোচনায় ট্রাম্পের মানসিক প্রবণতা মূল্যায়ন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার কাছে পাঠানো বার্তাগুলো আরও কার্যকরভাবে সাজানোর জন্য এসব বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়।
ড্রপ সাইটকে এক ইরানি কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের যে আচরণগত ধরণকে আমরা সাইকোপ্যাথিক প্রবণতা হিসেবে বিবেচনা করি, তা মাথায় রেখে তার উদ্দেশ্যে পাঠানো বার্তাগুলো আরও কৌশলগতভাবে তৈরি করার জন্য আমরা আলোচক দলের উপদেষ্টা পরিসরে দুইজন জ্যেষ্ঠ মনোবিজ্ঞানীকে যুক্ত করেছি।
ওই কর্মকর্তা জানান, এপ্রিল মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার দ্বিপক্ষীয় আলোচনার পর এই বিশেষজ্ঞরা প্রক্রিয়াটিতে যুক্ত হন। সে সময় উভয় পক্ষ একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তাবলি নিয়ে মতবিনিময় করছিল।
তিনি আরও দাবি করেন, ‘মনোবিজ্ঞানীদের সুপারিশ অনুযায়ী আমাদের বার্তা ও লিখিত যোগাযোগে পরিবর্তন আনার পর থেকে ট্রাম্পের প্রতিক্রিয়ায় লক্ষণীয় উন্নতি দেখা গেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


