যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনও শেষ হয়নি।
ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিত এফআইআই সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এটা এখনো শেষ হয়নি। আমি বলছি না যে এটি শেষের পথে—কিন্তু এখনও শেষ হয়নি। এটি শেষ করতেই হবে।’ খবর সিএনএনের।
এর আগে ট্রাম্প বহুবার ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ের দাবি করেছিলেন। এমনকি গত মঙ্গলবারেও হোয়াইট হাউসে এক বক্তেব্যে ট্রাম্প বলেছেন, "আপনারা জানেন, আমি এটা বলতে পছন্দ করি না — আমরা জিতে গেছি, কারণ এই যুদ্ধে জয় হয়েছে, একমাত্র ‘ফেক নিউজ’ই এটাকে চালিয়ে যেতে চায়।”
তবে সাম্প্রতিক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, এখনো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প জানান, ইরানে যুক্তরাষ্ট্রের আঘাত হানার জন্য এখনও ‘৩,৫৫৪টি লক্ষ্যবস্তু’ বাকি রয়েছে এবং সেগুলো “খুব দ্রুত” সম্পন্ন করা হবে।
তিনি আরো দাবি করেন, একসময় শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ইরান এখন আর আগের মতো শক্তিশালী নয়।
“তারা এরকম কিছু আগে কখনও দেখেনি,” বলেন ট্রাম্প।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

