রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ

ইরান যুদ্ধ ইস্যুতে নীতি বদলাচ্ছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ ইস্যুতে নীতি বদলাচ্ছেন ট্রাম্প
ফাইল ছবি (সংগৃহীত)

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যুদ্ধ শুরুর পর তিনি প্রথমে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো সমাধান গ্রহণ করবেন না বলে কঠোর অবস্থান নিলেও, সময়ের সঙ্গে সেই অবস্থান কিছুটা নমনীয় হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিজ্ঞাপন

বিশেষ করে হরমুজ প্রণালিতে অচলাবস্থা ও অবরোধের প্রভাব বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। যদিও ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্র জ্বালানির ক্ষেত্রে অনেকটাই স্বনির্ভর, তবুও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মার্কিন শেয়ারবাজার ও অর্থনীতিতে পড়ছে।

এদিকে কূটনৈতিক মহলে আলোচনায় এসেছে, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত কিছু সম্পদ মুক্ত করে দিতে পারে। বিষয়টি রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

কারণ অতীতে বারাক ওবামা প্রশাসন যখন ইরানের সঙ্গে প্রথম পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) স্বাক্ষর করেছিল, তখন ইরানের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। ফলে এখন একই ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...