ভ্যাটিকান সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আমার দেশ অনলাইন

ভ্যাটিকান সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহে ইতালির রোম ও ভ্যাটিকান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে একটি ইতালীয় সরকারি সূত্র।

বিজ্ঞাপন

সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পোপ লিও চতুর্দশের মধ্যে যুদ্ধ ও অভিবাসন নীতি নিয়ে উত্তেজনা চলছে।

সূত্র অনুযায়ী, রুবিও ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে বৈঠক করবেন। ইতালীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তোর সঙ্গেও দেখা করতে পারেন।

এই সফরকে ইতালীয় সংবাদমাধ্যম “সম্পর্ক উষ্ণ করার” একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে বর্ণনা করছে।

ট্রাম্প-ভ্যাটিকান উত্তেজনা

২০২৫ সালের ৮ মে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ হিসেবে দায়িত্ব নেওয়া পোপ লিও চতুর্দশ ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করেন এবং যুদ্ধবিরোধী অবস্থান নেন।

তিনি বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরান আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্পের হুমকিকে “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন।

এর জবাবে ট্রাম্প সামাজিক মাধ্যমে পোপকে “দুর্বল” বলে উল্লেখ করেন এবং বৈদেশিক নীতিতে তার অবস্থানের সমালোচনা করেন।

ট্রাম্প আরও বলেন, তিনি পোপের ইরান নীতি ও পারমাণবিক ইস্যুতে অবস্থানের সঙ্গে একমত নন।

ইতালি ও ন্যাটো ইস্যু

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেন এবং তা “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন।

তবে ট্রাম্প পরে মেলোনির বিরুদ্ধে সমালোচনা করে বলেন, তিনি ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহায়তা করছেন না।

এর পাশাপাশি ট্রাম্প ইতালিতে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন এবং একই ধরনের পদক্ষেপ স্পেন ও জার্মানির ক্ষেত্রেও ইঙ্গিত দিয়েছেন।

তথ্যসূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন