হরমুজ প্রণালি ও ওমান সাগরসংলগ্ন উত্তপ্ত জলসীমায় ইরানি পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ নাবিক আহত হয়েছেন এবং আরো পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে মিনাব কাউন্টির উপকূলসংলগ্ন জলসীমার কাছে মালবাহী জাহাজটি হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়, ফলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
জাহাজটিতে মোট ১৫ জন নাবিক ছিলেন। আহত ১০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ পাঁচ নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল ও অনুসন্ধান ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে।
ঘটনাটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। তবে এ বিষয়ে এখনো মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে ‘খোঁড়া দৈত্য’ হিসেবে দেখছে বেইজিং