পোল্যান্ড নিজেকে মধ্য ও পূর্ব ইউরোপে মার্কিন জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ‘উত্তর প্রবেশদ্বার’ হিসেবে গড়ে তুলতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাওরোকি।
মঙ্গলবার ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত থ্রি সিস ইনিশিয়েটিভ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পোল্যান্ড আঞ্চলিক জ্বালানি স্বনির্ভরতা জোরদার করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। তিনি যুক্তরাষ্ট্রকে মধ্য ইউরোপের কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন।
মঙ্গলবার ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ‘থ্রি সিজ ইনিশিয়েটিভ’ শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে নাভরোকি বলেন, পোল্যান্ড আন্তঃআটলান্টিক সম্পর্ক গভীর করার পাশাপাশি আঞ্চলিক জ্বালানি স্বাধীনতা শক্তিশালী করতে চায়।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র মধ্য ইউরোপের একটি ‘কৌশলগত অংশীদার’ যেখানে পোল্যান্ড প্রতিবেশী বাজারগুলোতে আমেরিকান গ্যাসের প্রবাহ সহজতর করতে প্রস্তুত।
তিনি শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতার প্রমাণ হিসেবে শীর্ষ সম্মেলনে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন।
সম্প্রতি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার পর দেশটির অভ্যন্তরে এ বিষয়ে আলোচনা শুরু হয়। তবে নাওরোকি পরোক্ষভাবে এ উদ্বেগের জবাব দিয়ে বলেন, ন্যাটোর পূর্বাঞ্চলে নিরাপত্তার ভিত্তি এখনও যুক্তরাষ্ট্র এবং এই উপস্থিতি আরো শক্তিশালী করা প্রয়োজন।
তিনি আরো বলেন, থ্রি সিস ইনিশিয়েটিভ আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগের জন্য একটি বিশেষ বিনিয়োগ ব্যাংক গঠনের বিষয়ে আলোচনারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে চালু হওয়া থ্রি সিস ইনিশিয়েটিভ মধ্য ও পূর্ব ইউরোপে যোগাযোগ, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

