ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের
ছবি: সংগৃহীত।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ বন্ধে আবারো সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানা গেছে, শি বলেন, চীন সবসময় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর অবস্থান নিয়েছে। উত্তেজনা প্রশমিত করা এবং আলোচনায় উৎসাহ দিতে বেইজিং গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানকে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে যাওয়ার বিষয়ে চীনের সমর্থনের কথাও জানান শি। তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষ দ্রুতই সব ম্ভব আলোচনায় ফিরে গিয়ে মতপার্থক্য নিরসন করবে এবং পারমাণবিক ইস্যুসহ একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাবে। এর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে তাইওয়ান ইস্যুতেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন চীনা প্রেসিডেন্ট। তিনি ওয়াশিংটনকে ‘তাইওয়ান স্বাধীনতার’ বিরোধিতার অবস্থান বজায় রাখার এবং তাইওয়ান প্রশ্নে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এতে দুই দেশের কৌশলগত সহযোগিতা ও সম্পর্কের জন্য শক্ত ভিত্তি তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।

চীনের জাতীয় ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার বিষয়ে বেইজিংয়ের অবস্থান ‘সম্পূর্ণ স্পষ্ট’ বলেও জানান শি।

এ ছাড়া কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তোলা কোনো সাময়িক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেন তিনি। এমন সম্পর্কের জন্য নতুন দৃষ্টিভঙ্গি দুই দেশকে পারস্পরিকভাবে সহাবস্থানের সঠিক পথ খুঁজে নিতে সহায়তা করবে বলেও জানান চীনা প্রেসিডেন্ট।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন