নেতানিয়াহুর কাছে জিম্মি ট্রাম্প: টাকার কার্লসন

আমার দেশ অনলাইন

নেতানিয়াহুর কাছে জিম্মি ট্রাম্প: টাকার কার্লসন

ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ‘জিম্মি’ হয়ে আছেন বলে মন্তব্য করেছেন, রাজনৈতিক ভাষ্যকার এবং ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

শনিবার প্রকাশিত ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর সাথে এক সাক্ষাৎকারে কার্লসন বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প একজন স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারীর চেয়ে বেশি জিম্মি ছিলেন। তিনি আরো দাবি করেন যে, মার্কিন প্রেসিডেন্ট “তার ইচ্ছার বিরুদ্ধে এই যুদ্ধ করছেন।

ট্রাম্প কার কাছে জিম্মি হয়ে আছেন—এমন প্রশ্নের জবাবে কার্লসন বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রে তার অনেক সমর্থকদের কাছে।’ কার্লসন এর কারণ উল্লেখ করে বলেন, ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু তিনি এটি থেকে বের হতে পারছিলেন না।’

কার্লসন আরো বলেন, ৮ এপ্রিল ইরানের সঙ্গে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইল প্রকাশ্যে—এমনভাবে যা ইরানিদেরসহ সবার দৃষ্টি আকর্ষণ করে—লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করে।

তার যুক্তি অনুযায়ী, ইসরাইলের মূল উদ্দেশ্য ছিল আলোচনার মাধ্যমে সমাধানের সব পথ বন্ধ করে দেওয়া এবং ইরানকে ধ্বংস ও বিশৃঙ্খল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া।

নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের এই আচরণকে কঠোর সমালোচনা করে কার্লসন বলেন, ‘ট্রাম্প বলেছিলেন যে তিনি একটি সমঝোতা চান, কিন্তু ইসরাইল তা রুখে দিয়েছে। এরপরও ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করতে অস্বীকার করেছেন। আপনারা কি রসিকতা করছেন? এটি তো দাসত্ব। এটি একজনের দ্বারা অন্যজনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা।”

উল্লেখ্য যে, টাকার কার্লসন দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান গণমাধ্যম সহযোগী হিসেবে পরিচিত। ২০২৪ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তিনি ট্রাম্পের ওপর হওয়া গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়াকে ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন