মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না হলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এমন পদক্ষেপ হলে জলপথটির ওপর তেহরানের শক্ত নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হতে পারে এবং ভবিষ্যতে এটি আবার চালু করার জটিল কাজ ঝুলে থাকবে।
সূত্র অনুযায়ী, ট্রাম্প ও তার সহযোগীরা সাম্প্রতিক কয়েক দিনে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং মনে করছেন, হরমুজ প্রণালি জোর করে উন্মুক্ত করার অভিযানে নামলে যুদ্ধের সময় ট্রাম্পের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সীমা ছাড়িয়ে যেতে পারে।
কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রেসিডেন্টের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র মজুত ধ্বংস করা। এরপর সংঘাত কমিয়ে আনা এবং কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ তৈরি করা, যাতে তারা অবাধ বাণিজ্যের সুযোগ দেয়।
প্রয়োজন হলে ওয়াশিংটন ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ওপর চাপ সৃষ্টি করবে, যাতে তারা হরমুজ প্রণালি পুনরায় খোলার নেতৃত্ব নিতে পারে। সামরিক বিকল্পও প্রেসিডেন্টের সামনে খোলা আছে, তবে আপাতত তিনি তা অগ্রাধিকার দিচ্ছেন না।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

