যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় মতপার্থক্য রয়ে গেছে: গালিবাফ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলেও বড় মতপার্থক্য রয়ে গেছে: গালিবাফ
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও এখনও ‘বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর আলজাজিরার।

তিনি বলেন, কিছু ক্ষেত্রে সমঝোতা হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের অবস্থানের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রকে শত্রু উল্লেখ গালিবাফের বলেন, ‘শত্রু সতর্কবার্তার সঙ্গে সময়সীমা বেঁধে দিয়েও লক্ষ্যে পৌঁছাতে পারেনি, আর তাই মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠানো শুরু করেছে।’

তিনি আরো বলেন যে, যুক্তরাষ্ট্রকে তাদের দাবি মানতে বাধ্য করার উদ্দেশ্যেই ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিয়েছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি মেনে নিয়েছিলেন কারণ রণক্ষেত্রে আমরাই বিজয়ী ছিলাম।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন বা দেশটির ক্ষেপণাস্ত্র ও আক্রমণ সক্ষমতা ধ্বংসের লক্ষ্য অর্জন করতে পারেনি। ট্রাম্প তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন, এবং ইরান ভেনেজুয়েলা নয়, যোগ করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন