ইরান যুদ্ধে ড্রোন-বিমান ও রাডারসহ যেসব সামরিক অস্ত্র হারাল যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধে ড্রোন-বিমান ও রাডারসহ যেসব সামরিক অস্ত্র হারাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত।

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, উন্নত যুদ্ধবিমান ও রাডার সিস্টেমসহ মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২.৩ থেকে ২.৮ বিলিয়ন ডলার। খবর আলজাজিরার।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে এসব সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বিজ্ঞাপন

ধ্বংস হওয়া প্রধান সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে—

  • এফ-১৫ই/এফ-১৫ইএক্স যুদ্ধবিমান: অন্তত ৪টি, ক্ষতি প্রায় ৪১২ মিলিয়ন ডলার
  • এএন/টিপিওয়াই-২ রাডার সিস্টেম: ১–২টি, ক্ষতি ৪৮৫ থেকে ৯৭০ মিলিয়ন ডলার
  • কেসি-১৩৫/কেসি-৪৬এ ট্যাংকার বিমান: ১টি, ক্ষতি ১৬৫ মিলিয়ন ডলার
  • ই-৩ অ্যাওয়াকস/ই-৭ নজরদারি বিমান: ১টি, ক্ষতি ৭০০ মিলিয়ন ডলার
  • সিএইচ-৪৭ হেলিকপ্টার: ১টি, ক্ষতি ৩৯ মিলিয়ন ডলার
  • এ-১০/এফ-১৫ইএক্স ও অন্যান্য বিমান: একাধিক, ক্ষতি শতাধিক মিলিয়ন ডলার
  • এমসি-১৩০জে বিমান: ২টি, ক্ষতি ২৪০ মিলিয়ন ডলার
  • এমএইচ-৬ ও এএইচ-৬ হেলিকপ্টার: ৪টি, ক্ষতি ৬০ মিলিয়ন ডলার
  • এমকিউ-৪সি ড্রোন: ১টি, ক্ষতি ১১৩ মিলিয়ন ডলার
  • এমকিউ-৯ রিপার ড্রোন: ১১ থেকে ২৪টি, ক্ষতি ১৬৫ থেকে ৩৬০ মিলিয়ন ডলার

Amardesh_US_Losses

তথ্য অনুযায়ী, এসব ক্ষতির ঘটনা কুয়েত, ইরাক, সৌদি আরব, ইরান এবং হরমুজ প্রণালিসহ বিভিন্ন এলাকায় ঘটেছে। কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি, বিশেষ করে উদ্ধার অভিযানের (CSAR) সময় ক্ষতিগ্রস্ত সরঞ্জামের ক্ষেত্রে।

এই ক্ষয়ক্ষতি শুধু আর্থিক দিক থেকেই নয়, সামরিক সক্ষমতার দিক থেকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...