যুদ্ধ ক্ষমতা আইনে আপত্তি ট্রাম্পের, বললেন সমালোচকরা দেশপ্রেমিক নয়

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুদ্ধ ক্ষমতা আইনে আপত্তি ট্রাম্পের, বললেন সমালোচকরা দেশপ্রেমিক নয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে তিনি কংগ্রেসের অনুমোদন নেওয়ার প্রয়োজনীয়তা মনে করেন না। এ বিষয়ে যারা ‘যুদ্ধ ক্ষমতা আইন’ অনুসরণের দাবি তুলছেন, তাদের তিনি ‘দেশপ্রেমিক নন’ বলে মন্তব্য করেছেন।

এই আইনের আওতায়, কোনো মার্কিন প্রেসিডেন্ট বিদেশে সেনা মোতায়েন করলে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে ট্রাম্প দাবি করেন, অতীতে অনেক প্রেসিডেন্ট এই সীমা অতিক্রম করেছেন এবং বাস্তবে আইনটি কার্যকরভাবে প্রয়োগ হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনেকেই এই আইনকে সংবিধানবিরোধী হিসেবে মনে করেন। ট্রাম্পের মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির কারণে যুক্তরাষ্ট্রের হাতে অতিরিক্ত সময় রয়েছে এবং তিনি এটিকে একটি বড় ধরনের বিজয়ের অংশ হিসেবেই দেখছেন।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...