স্ত্রীর মৃত্যুর পর একদিন পরই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

স্ত্রীর মৃত্যুর পর একদিন পরই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গত সোমবার সাত দশকের জীবনসঙ্গী শতবর্ষী স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যু হয়। মাহাথির মোহাম্মদের সহকারী সুফি ইউসুফ এ তথ্য জানিয়েছেন।

বুধবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় ইউসুফ সুফি বলেন, তার (মাহাথিরের) অবস্থা এখন স্থিতিশীল। মানসিক চাপ, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাবে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। একজন ১০১ বছর বয়সীর জন্য এই পরিস্থিতি মোটেও ভালো কিছু নয়। তবে স্ত্রীর মৃত্যুর পর থেকে মাহাথির মোহাম্মদ পর্যাপ্ত বিশ্রাম পাননি এবং তিনি ক্লান্ত ছিলেন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন