নাটোরে দিনভর অভিযানে ফেনসিডিল, মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

নাটোরে দিনভর অভিযানে ফেনসিডিল, মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

নাটোরে দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ এক বৃদ্ধ নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পরিচালিত পৃথক এসব অভিযানে ১৪০ বোতল নতুন ধরনের মাদক, ১৫ লিটার চোলাই মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২ কেজি গাঁজাসহ মোসা. হেলেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলেনা বেগম দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের স্ত্রী। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা করেন।

একই দিন বিকেলে শহরের চকবৈদ্যনাথ এলাকায় পরিচালিত আরেক অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চকবৈদ্যনাথ গ্রামের শ্রী শ্যামল ভূঁইয়ার ছেলে শ্রী সুরুজ ভূঁইয়া এবং শ্রী বাবুল ভূঁইয়ার ছেলে শ্রী রঞ্জিত ভূঁইয়া। এ ঘটনাতেও উপপরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় দুটি পৃথক মামলা করেন।

এর আগে বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে ইয়াকুব কবিরাজ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার শয়নকক্ষের বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ফেনসিডিল-জাতীয় বিভিন্ন নতুন ধরনের ১৪০ বোতল মাদক জব্দ করা হয়। অভিযুক্ত ইয়াকুব কবিরাজ কালিকাপুর গ্রামের মৃত মোখলেছ কবিরাজের ছেলে। ঘটনার পর বুধবার রাতে বড়াইগ্রাম থানায় তার বিরুদ্ধে পরিদর্শক সবুজ দেবনাথ বাদী হয়ে একটি মামলা করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন