আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর শপথগ্রহণ

আমার দেশ অনলাইন

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর শপথগ্রহণ
শপথ নিচ্ছেন বালেন্দ্র শাহ। ছবি: সংগৃহীত

নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) শীর্ষ নেতা বালেন্দ্র শাহ (বালেন)। শুক্রবার দেশটির রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।

পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও জনপ্রিয় এই সাবেক র‍্যাপার নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।

বিজ্ঞাপন

গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিএন-ইউএমএল-এর শক্তিশালী চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বিপুল ভোটে পরাজিত করেন বালেন্দ্র শাহ। আসনটি দীর্ঘদিন ধরে ওলির একচেটিয়া দুর্গ হিসেবে পরিচিত ছিল।

গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী ‘জেন জি’ বিক্ষোভে ৭৬ জন নিহত হওয়ার পর দেশটিতে ৫ মার্চ প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ সদস্যের সংসদে ১৮২টি আসন পায়। এর ফলে তার প্রধানমন্ত্রী হওয়ার পথ অবারিত হয়ে যায়।

৩৫ বছর বয়সী বলেন্দ্র শাহ নেপালের রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র। তিনি কয়েক দশকের মধ্যে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ভারত ও চীনের মাঝে অবস্থিত এ দেশটিতে তিনি প্রথম মধেসি (ভারত সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের সমভূমির অধিবাসী) হিসেবে সর্বোচ্চ ক্ষমতা পেয়েছেন। সূত্র: রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন