ঝালকাঠির কাঠালিয়ায় বৃষ্টির মধ্যে মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন দেলোয়ার হোসেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাড়ির দিকে নিয়ে যান। তবে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন খান বলেন, ‘মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
কাঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, এক সাংবাদিকের মাধ্যমে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

