জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানার পর বুধবার ভোর পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা এএফপির।
বিজ্ঞাপন
ভূমিকম্পের পর পরিস্থিতি তুলে ধরে সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ‘আমরা সাতজন গুরুতর আহত ও ২৯ জন সামান্য আহত হওয়ার খবর পেয়েছি।’
তিনি আরও বলেন, বুধবার সকাল ৭টা পর্যন্ত কুমামোতো ও ফুকুওকাসহ পাঁচটি প্রিফেকচারের ৫০৬টি আশ্রয়কেন্দ্রে মোট ৯ হাজার ১৮৬ জন আশ্রয় নিয়েছে।
ভূমিকম্পে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


