কক্সবাজারে ব্যাগভর্তি অস্ত্রসহ দু্ইজন আটক

কক্সবাজারে ব্যাগভর্তি অস্ত্রসহ দু্ইজন আটক

কক্সবাজরের মহেশখালীতে ব্যাগভর্তি অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় একটি ব্যাগে অস্ত্র ও অস্ত্রের বিভিন্ন অংশ পাওয়া যায়। পরে সিএনজি থেকে পালানোর সময় দুই যুবককে আটক করা হয়।

তারা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিনখাইন এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩৪) এবং মহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে (৩৮)।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সুলতান জানান, চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে আটটি অস্ত্র ও দুটি মোবাইলসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন