চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক
রফিক উল্লাহ সিকদার আলো। ছবি: আমার দেশ

জাতীয় প্রেসক্লাবের সদস্য, ঢাকাস্থ দৌলতখান সমিতির সাবেক সভাপতি এবং দৈনিক আলোর বার্তা ও দ্য ডেইলি স্টেট’ পত্রিকার সম্পাদক অধ্যাপক রফিক উল্লাহ সিকদার আলো আর নেই।

রোববার বিকেলে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রফিক উল্লাহ সিকদার আলো বেশ কিছুদিন ধরে কোমরে ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বায়োপসি করা হয়। তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করেন। এরপর চিকিৎসকদের পরামর্শে ইসলামী ব্যাংক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

আলো'র গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের গুপ্তগঞ্জ বাজার। সে মরহুম আবদুল মাজেদ সিকদারের ছেলে।

জানাজা: রোববার রাত ৯টায় বাংলামোটর বড় মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে ভোলার দৌলতখানে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

এমপির শোক : রফিক উল্লাহ সিকদার আলোর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হাফিজ ইব্রাহিম এমপি।

শোকবার্তা : দৌলতখান প্রেস ক্লাব, ইসলামী যুব কল্যাণ পরিষদ, উপজেলার সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...