ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ২ বেসামরিক নিহত

আমার দেশ অনলাইন

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ২ বেসামরিক নিহত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে।

বিজ্ঞাপন

সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ বলেন, বিলোপিলিয়া কমিউনিটির একটি বসতির কাছে রাশিয়ার সীমান্ত থেকে পাঁচ কিলোমিটারেরও কম দূরত্বে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। এতে ৪৮ ও ৭২ বছর বয়সি দুই পুরুষ নিহত হন।

এদিকে, যুদ্ধ পরিস্থিতিতে মস্কো প্রায় প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন এলাকায় শত শত ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা গেছে। পাল্টা হিসেবে কিয়েভও রাশিয়ার জ্বালানি ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি গাড়ির ভেতরে থাকা একজন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। হামলায় একাধিক বাড়ি ও একটি নৃত্য বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেভাস্তোপল শহরটি সেভাস্তোপল অঞ্চলে অবস্থিত।

রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, ওই হামলায় তারা ৪৩টি ড্রোন ভূপাতিত করেছে।

এর আগের দিন ইউক্রেনের মধ্য-দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রুশ হামলায় অন্তত ৮ জন নিহত হন। টানা প্রায় ২০ ঘণ্টা ধরে শহরটি একাধিক তরঙ্গে হামলার শিকার হয় বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন