হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও
ছবি: এপি

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও মার্কিন-ইসরাইলি সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে অন্তত ২০ জন নাবিক ও বন্দরকর্মী প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের বরাতে এ খবর জানা গেছে।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, এই নৌপথে সংঘটিত মোট ৬৮টি দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এসব ঘটনায় আরো ৩৫ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন।

আইএমওর হিসাব অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে গড়ে প্রতি ২ দশমিক ৬ দিনে একটি করে দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনার সিংহভাগকেই সরাসরি ‘আক্রমণ’ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন