মৌলভীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

মৌলভীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১৩ বছর কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ২টার দিকে পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা রেহেনা আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) এবং একই এলাকার ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২৬ দিন আগে কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। পরিবারের অভিযোগ, ঘটনার পর ইউপি সদস্য আব্দুল মুমিন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং আলামত নষ্ট করেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয় বলে জানান ভুক্তভোগীর মা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেছেন। মামলার পর শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন