ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত

আমার দেশ অনলাইন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত

রুশ কর্তৃপক্ষ আজ জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন হামলায় দেশটির বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

বিজ্ঞাপন

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লেনিনগ্রাদ অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। ওই সময় একটি ড্রোনের ধ্বংসাবশেষ প্রিমোরস্ক বন্দরের কাছে তেল পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত করেছে এবং পাইপলাইনটি নিরাপদে পুড়িয়ে ফেলা হচ্ছে। তিনি জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে।

ফিনল্যান্ড সীমান্ত এবং গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গের মাঝে অবস্থিত প্রিমোরস্কে গত মার্চ মাসেও হামলা হয়েছিল। তখন একটি তেল ডিপোতে আগুন লাগে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন