আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

আমার দেশ অনলাইন

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
ছবি: সংগৃহীত।

ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

ইইউ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ইরানে এমন সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে—যেগুলো অভ্যন্তরীণ দমন-পীড়নে বা টেলিযোগাযোগ নজরদারিতে ব্যবহার হতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়েছে এছাড়া ইইউর নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোর কাছে কোনো ধরনের অর্থ বা সম্পদ সরবরাহ করতে পারবে না।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে নিষেধাজ্ঞার তালিকায় মোট ২৬২ জন ব্যক্তি ও ৫৩টি সংস্থা রয়েছে। সম্প্রতি তালিকা থেকে একজন মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইইউ প্রথম ২০১১ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরপর থেকে প্রতিবছরই এর মেয়াদ নবায়ন করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...