জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত করতে হবে: গুতেরেস

জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত করতে হবে: গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: দ্য গার্ডিয়ান।

কার্বন নিঃসরণ কমাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি শিল্পের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে তিনি বলেছেন, জীবাশ্ম জ্বালানির পক্ষে যুক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

বিজ্ঞাপন

বুধবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, শুধু ইঙ্গিত নয়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার পুরোপুরি বন্ধের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে দেশগুলোকে।

তিনি বলেন, ‘জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতোই বিলুপ্ত হতে হবে। আর এটি নিজে থেকে ঘটবে না। ডাইনোসরদের কোনো লবি ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানি শিল্পের রয়েছে।’

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এই আসক্তি থেকে বেরিয়ে আসার এবং জীবাশ্ম জ্বালানির নির্ভরতা শেষ করার সময় এসেছে।’

জলবায়ু সংকট মোকাবিলায় এখনই সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘এখন হয় কিছু করো, নয়তো পুড়ে মরো ।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন